গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টায় ধারাবহর (১মাইল) প্রেসক্লাবের কার্যালয়ে আহ্বায়ক এম আব্দুল জলিলের সভাপতিত্বে এবং সদস্য সচিব শাহিন আলম সাহেদের পরিচালনায় আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় ক্লাবের কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয় এবং মহান বিজয় দিবস ২০২২ উদযাপনের লক্ষে ক্লাবের সাধারণ সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা আগামী ৯ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩ টায় ক্লাব ভবনে আহ্বান করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য শহিদুর রহমান সুহেদ, ডাঃ রতন মনি চন্দ, আব্দুল কুদ্দুস।
