জানা গেছে, মিছিলটি মৌচাক মোড়ে পৌঁছলে পুলিশের বাধায় কিছুটা পিছু হটে। পরে তারা মালিবাগের দিকে এগিয়ে গেলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ছোড়ে এবং লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। তবে বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার পর জামায়াতের বেশ কয়েকজন নেতা-কর্মীকে আটক করে থানায় নিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (ডিসি) শাহেন শাহ মাহমুদ সাংবাদিকদের বলেন, মালিবাগ মোড়ে হোসাফ টাওয়ারের সঙ্গের মসজিদে নামাজ শেষে জামায়াতের ব্যানারে কিছু লোক মিছিল বের করার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশের ওপর চড়াও হয় তারা। এতে বেশ কিছু পুলিশ সদস্য আহত হয়েছেন। সংঘর্ষের সময় বেশ কয়েকজনকে আটক করা হয়।
এদিকে জামায়াতকে গণমিছিলের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এ কে এম হাফিজ আক্তার।
