গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ উপজেলা, পৌর ও ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদকসহ নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন আমুড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুলতান জাওয়ার। গোলাপগঞ্জের ৩ কমিটিকে ছাত্রলীগ নেতার অভিনন্দন
বুধবার (৭ ডিসেম্বর) এক বার্তায় তিনি ৩কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বহু দিন পর গোলাপগঞ্জে ছাত্রলীগের কমিটি এসেছে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, গোলাপগঞ্জ উপজেলা, পৌর ও ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রলীগের নতুন কমিটির নেতৃবৃন্দ ছাত্রলীগের ঐতিহ্য ধরে রেখে দেশ বিনির্মাণে ভূমিকা রাখবে।
উল্লেখ, গত সোমবার (৫ ডিসেম্বর) মধ্যরাতে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে গোলাপগঞ্জ উপজেলা, পৌর ও ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয়া হয়।
