গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেছেন।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তারা শ্রদ্ধা নিবেদন করেন।
পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুল মাহিদ শাওন ও সাধারণ সম্পাদক তানিম রহমান ছানির নেতৃত্বে পৌর ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এরআগে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মান্না আহমদ,পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুল মাহিদ শাওন ও সাধারণ সম্পাদক তানিম রহমান ছানি ও ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মাহদী আহমদ ছানি, সাধারণ সম্পাদক মুহাইমিনুল হক তুষারের নেতৃত্বে নেতৃকর্মীরা একসাথে ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেন উপজেলা পরিষদ প্রাঙ্গন। তাদের সাথে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সিনিয়র নেতাকর্মীদেরও দেখা যায়।
উল্লেখ্য, দেড় যুগ পর গত সোমবার (৫ ডিসেম্বর) মধ্যরাতে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপজেলার ছাত্রলীগের তিনটি ইউনিটের কমিটি ঘোষণা করেন।
