গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে ছাত্রলীগ নেতাকর্মীদের ছিল না কোন পরিচয়। দীর্ঘদিন ছিলেন তারা ছাত্রলীগ নেতা। গতরাতে ছাত্রলীগ নেতাদের নামের পাশে যোগ হল পরিচয়।
গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের নবগঠিত কমিটিতে রাজপথের মিছিল মিটিংয়ের পরিচিত মুখ মিহাদ রাজুকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে।
গতকাল সোমবার (৫ ডিসেম্বর) মধ্যরাতে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নাম ঘোষণা করা হয়।
সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক মিহাদ রাজু।
উল্লেখ্য, গত (২৬ নভেম্বর) পৌরসভা সংলগ্ন মাঠে উপজেলা, পৌর ও ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পদপ্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ করেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ।
