নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষ্যে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের উদ্যোগে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ ডিসেম্বর) সকালে এসআইইউ ক্যাম্পাসে অর্ধশত শিক্ষার্থীর অংশগ্রহণে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় স্পিকার ও বিচারকের দায়িত্ব পালন করেন আয়োজক ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক কে আর চৌধুরী ইমন।
পরবর্তী সময়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন অনুষদের ডিন ও ডিবেটিং ক্লাবের প্রধান উপদেষ্টা মাহমুদুল হাসান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কে আর চৌধুরী ইমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর নিতাই চন্দ্র চন্দ।
প্রতিযোগিতা শেষে ১২ জন বিজয়ী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা হলেন প্রথম লোকমান হোসেন, দ্বিতীয় আমীর হামজা, তৃতীয় রিমা আক্তার রিমি, চতুর্থ হালিমা আক্তার রুমি, পঞ্চম ফোয়াদ হাসান, ষষ্ঠ হাসিবুল হাসান শ্রাবণ, সপ্তম মাহমুদুর রহমান, অষ্টম মাহিম ইসলাম চৌধুরী, যুগ্মভাবে নবম ফায়িজা আক্তার ও লায়েক খান এবং যুগ্মভাবে দশম ইভা আক্তার ও মোক্তাদির আলী।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডিবেটিং ক্লাবের প্রচার সম্পাদক শাজেদা রিয়া, সদস্য ফৌজিয়া সুলতানা ও খাদিজা আক্তার সহ অন্যরা।
