গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের হিলালপুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষনিকভাবে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায় নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে গোলাপগঞ্জগামী দ্রুতগতির একটি ট্রাক (ঢাকামেট্টো -ট- ২৪-৬৪২৭) সিলেটগামী মোটরসাইকেল (সিলেট -হ- ১১-৯৮৬২) কে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী যুবক নিহত হন।
শেষ খবর পাওয়া পর্যন্ত গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
