গোলাপগঞ্জ প্রতিনিধি : আহমেদ কামাল। যিনি প্রকাশ্যে বা গোপনে সব সময় অসহায় মানুষের জন্য কাজ করতে ভালবাসেন। কাজ করেও যাচ্ছেন। দীর্ঘদিন যাবত থেকে তিনি অসহায় মানুষকে সাহায্য-সহযোগিতা করছেন। কারো বিপদ দেখলে তিনি বসে থাকেন না।
বলছিলাম, গোলাপগঞ্জ উপজেলার পৌর এলাকার দারিপাতন গ্রামের বাসিন্দা আহমেদ কামালের কথা।
আহমেদ কামালের হাত ধরে ২০১০ সালে
গোলাপগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদ প্রতিষ্ঠিত হয়। তিনি নিরাপদ সড়ক চাই 'নিসচা' গোলাপগঞ্জ উপজেলা শাখায় দীর্ঘদিন ধরে বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছেন। তিনি এ সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি এ সংগঠনে সহসভাপতির দায়িত্ব পালন করছেন।
জানা যায়, 'অসহায় মানুষকে বেশি করে সহযোগিতার লক্ষ্যেই আহমেদ কামাল ২০১০ সালে গোলাপগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদ গঠন করেন। এ সংগঠনের মাধ্যমে বিভিন্ন সময় মানুষের জন্য কাজ করে গেছেন। নিজে ব্যক্তিগত ভাবেও যখন যা পেরেছেন, পারছেন মানুষকে সহযোগিতা করছেন।
দুর্ঘটনা রোধে দীর্ঘদিন ধরে 'নিসচা'র সাথে কাজ করে আসছেন। ভাঙাচোরা রাস্তাঘাট সংস্কারে বিভিন্ন সময় আন্দোলন করতে দেখা গেছে থাকে।
করোনাকালে যখন মানুষ ঘরবন্দী তখন নিজের জীবনবাজি রেখে মানুষে ঘরে ঘরে ত্রাণ সামগ্রী নিয়ে গেছে। বন্যার সময় কখনো নৌকা যুগে, কখনো বা হাটু পানি বেয়ে অসহায় মানুষের জন্য খাবার নিয়ে গেছেন তিনি।
অসুস্থ মানুষের খবর শুনলে বাড়িতে-হাসপাতালে দেখতে ছুটে যান তিনি।'
আহমেদ কামাল বলেন- 'আমি চাই সব সময় মানুষের জন্য কাজ করতে। সেটা টাকা দিয়ে হোক বা নিজের শ্রম দিয়ে হোক। অসহায় মানুষের কল্যাণে যতদিন বেঁচে আছি ততদিন কাজ করে যাব।'




