নিজস্ব প্রতিবেদক : রোটারেক্ট ক্লাব অফ সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'র নিয়মিত সভা ও ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টায় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'র ২১৫ নং রুমে অনুষ্ঠিত হয়।
ক্লাবের সভাপতি রোটারেক্টর হোসনা সিদ্দিকা মীমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোটারেক্টর মাহিম ইসলাম চৌধুরীর পরিচালনায় উপস্থিত ছিলেন ক্লাবের ট্রেইনার, সদ্যবিদায়ী সভাপতি রোটারেক্টর সৈয়দ জাকির আহমদ।
ক্লাবের ট্রেইনার, সদ্যবিদায়ী সভাপতি রোটারেক্টর সৈয়দ জাকির আহমদ ক্লাব সম্পর্কে উপস্থিত সকলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন।
শুরুতে কোরআন তেলাওয়াত করেন ক্লাবের ইন্টারন্যাশনাল সার্ভিস ডাইরেক্টর রোটারেক্টর মাহমুদুর রহমান। অনুষ্ঠানে রোটারেক্ট'র পারপাস পাঠ ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সকল সদস্যবৃন্দ।
শেষে ক্লাবের ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ক্লাবের সকল সদস্যরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।
