আলোচিত সিলেট ডেস্ক : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের শরীয়তপুর গ্রামের উত্তরপাশে সুরমা নদীর মোহনা থেকে ভাসমান অবস্থায় নিয়ামুল মিয়া (২০) নামক এক রাজমিস্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) দুপুর ১টার দিকে লাশটি নদীতে ভাসতে দেখে এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
জানা যায়, গত শনিবার সকাল আটটার দিকে নিজ গ্রামের পূর্বপাশে থাকা বৌলাই নদীতে গোসল করতে গিয়ে তিনি নিখোঁজ হন। তিনি উপজেলার শরীয়তপুর গ্রামের রাজমিস্ত্রি আবদুল আজিজের ছেলে।
ধর্মপাশা থানার এসআই সোহেল মাহমুদ বলেন, ওই তরুণ মৃগী রোগে ভুগছিলেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।
