গোলাপগঞ্জ প্রতিনিধি : রাত পোহালেই সকাল। সকাল পেরিয়ে দুপুর। এরপর বিকেল ৩টায় গোলাপগঞ্জে আসছেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ।
এদিন বিকেল ৩টায় পৌরসভা সংলগ্ন মাঠে গোলাপগঞ্জ উপজেলা, পৌর ও ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করবেন তারা।
তাদের আগমন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান কানন।
এদিকে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজের আগমন উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলা জুড়ে ব্যানার-ফেস্টুন-গেইটে ছেয়ে গেছে। ছাত্রলীগের বিভিন্ন গ্রুপের নেতাকর্মীরা শুভেচ্ছা ব্যানার-ফেস্টুন-গেইট টাঙিয়েছেন। যেন উৎসব বিরাজ করতে তাদের মধ্যে।
