গোলাপগঞ্জ প্রতিনিধি : ১০দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন গোলাপগঞ্জের নাজমুল ইসলাম চৌধুরী।
মঙ্গলবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিলেট ইবনে সিনা হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তিনি উপজেলার সদর ইউনিয়নের তহিপুর গ্রামের মৃত তরিজ মিয়া চৌধুরীর পুত্র। তিনি ২পুত্র ১ কন্যা সন্তানের জনক। নাজমুল ইসলাম চৌধুরী সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর বর্তমান সভাপতি ছিলেন।
উল্লেখ্য, গত (১২ নভেম্বর) ঢাকা থেকে সিলেট আসার পথে হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন নাজমুল ইসলাম চৌধুরী। এরপর তাকে তাৎক্ষণিক সিলেট ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে ডাক্তাররা তাকে আইসিইউতে তাকে স্থানান্তর করেন। ১০দিন পর চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
