দোয়ারাবাজার প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে সরকারি ভাতা দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মিনারা বেগম নামে এক প্রতারককে নগদ ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩০ নভেম্বর) বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও ফারজানা প্রিয়াংকা নিজ কার্যালয়ে এ অভিযান পরিচালনা করেন।
প্রতারক মিনারা বেগম উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আজমপুর গ্রামের মৃত আলিম উদ্দিনের স্ত্রী।
বিচারক ফারজানা প্রিয়াংকা জানান, সরকারি ভাতা পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাসে মিনারা বেগম গ্রামের সহজ সরল মানুষের কাছ থেকে বিভিন্ন অঙ্কের নগদ টাকা হাতিয়ে নিচ্ছিলেন দীর্ঘদিন ধরে। তাই এ অপরাধে জড়িত থাকার দায়ে তাকে এ জরিমানা করা হয়।
