রোববার রাত ৯টার দিকে নগরের আম্বরখানা বড় বাজার এলাকায় খুন হন কামাল।
সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং সিলেট জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আ ফ ম কামাল খুনের খবর ছড়িয়ে পড়লে নগরের ওসমানী মেডিকেল কলেজ এলাকায় বিক্ষোভ বের করে বিএনপির লোকজন।
একই সময়ে নগরের জিন্দাবাজার এলাকায় সড়কে লাঠি-সোটা নিয়ে বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীরা বিক্ষোভ করেন। পাশাপাশি নগরের চৌ-হাট্ট এলাকায় সড়কে অগ্নিসংযোগ করেন বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীরা।
বিস্তারিত আসছে...
