গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় পৌরশহরের মার্ভেলাস টাওয়ারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের সভাপতি এস এম মালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.আব্দুল লতীফ সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন- সহসভাপতি মো.সিরাজুল ইসলাম, ডা.হাবিবুর রহমান, প্রিন্স বাহার চৌধুরী, এনাম আহমদ, এনামুল ইসলাম কামাল, সহসাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মাহমুদ, শিক্ষা সম্পাদক মো. আব্দুল মুতলিব, পরিবেশ বিষয়ক সম্পাদক মো. জাহিদ উদ্দিন, প্রচার সম্পাদক মো. হাসান আলী, অর্থ সম্পাদক জালাল আহমদ চৌধুরী, তথ্য সম্পাদক মাওলানা আব্দুল জলিল, ছাত্র বিষয়ক সম্পাদক রাসেদ আহমদ তারেক প্রমুখ।
এসময় বক্তারা বলেন- স্থানীয় পেট্রোল বাংলায় গোলাপগঞ্জ উপজেলার শিক্ষিত বেকার যুবকদের কোঠা ভিত্তিতে চাকরি প্রদান করতে হবে। উপজেলার সকল মানুষের ঘরে ঘরে গ্যাস সরবরাহ চালু করতে হবে। এছাড়া হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ গোলাপগঞ্জ উপজেলায় অবৈধ হাইড্রোলিক হরণ সন্ত্রাস বন্ধ ও গোলাপগঞ্জ চৌমুহনীর যানযট নিরসনসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।
