স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হয়ে গেছে। দীর্ঘ চার বছরের অপেক্ষার প্রহর শেষে মরুর বুকে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের আসর।
কাতার বিশ্বকাপে আজ রয়েছে তিনটি ম্যাচ। প্রথম ম্যাচে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ১৯৬৬ বিশ্বকাপ জয়ী ইংল্যান্ডের মুখোমুখি হবে এশিয়ার অন্যতম পরাশক্তি ইরান। এ ছাড়া অন্য ম্যাচে রাত ১০টায় প্রথমবারের মতো বিশ্বকাপে মুখোমুখি সেনেগাল-নেদারল্যান্ডস। দিবাগত রাত ১টায় মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও ওয়েলস। এ ছাড়া রয়েছে বেশ কিছু খেলা।
