আলোচিত সিলেট ডেস্ক : টাঙ্গাইলের সখীপুরে বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তানভীর হাসান তন্ময় নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে সখীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মৃত তন্ময় একই ওয়ার্ডের সোহেল রানার ছেলে। তন্ময় সখীপুর পিএম পাইলট মডেল গভ: স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিলেন।
সখীপুর থানার ওসি মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার সন্ধ্যা ৬টার দিকে আর্জেন্টিনা সমর্থক তানভীর হাসান তন্ময় কাঁচা বাঁশে পতাকা টাঙাতে গিয়ে বাসার পাঁচতলায় বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তন্ময়কে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
