গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে গলায় ফাঁস দিয়ে হোসাইন আহমদ (১৪) নামের এক তরুণ আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাদেপাশা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত তরুণ উত্তর বাদেপাশা ইউনিয়নের কালাইম গ্রামের দরা মিয়ার পুত্র। নিহত হোসাইন মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে হোসাইন আহমদ পরিবারের সদস্যদের অগোচরে নিজ বসত ঘরের ভিতরে চালের কাঠের বর্গার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এরপর পরিবারের সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিক গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে অবগত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
