গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে মার্ভেলাস টাওয়ারের চেয়ারম্যান খলিলুর রহমান খলু মিয়ার মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ নভেম্বর) সন্ধ্যায় মার্ভেলাস টাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক হাফিজ নুরুল হুদার সার্বিক তত্বাবধানে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- মার্ভেলাস টাওয়ারের ভাইস চেয়ারম্যান মাওলানা সামছুল হুদা, গোলাপগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক মাওলানা এম আব্দুল জলিল, যুগ্ম আহবায়ক মাওলানা শহিদুর রহমান সুহেদ, পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, চৌমুহনী মসজিদের ইমাম মাওলানা গুলজার আহমদ, মাওলানা আলাউদ্দিন, মাওলানা শওকত আলী প্রমুখ।
এছাড়া গোলাপগঞ্জ গোলাপগঞ্জ বাজারের বিভিন্নস্থরের মানুষ উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন গোলাপগঞ্জ বাজার মসজিদের ইমাম হাফিজ জামিল আহমদ।
