বালাগঞ্জ প্রতিনিধি : সরকারের ডিজিটাল উদ্ভাবনী কার্যক্রম সমূহ তৃণমূল পর্যায়ে তুলে ধরার জন্য সিলেটের বালাগঞ্জ উপজেলায় আগামীকাল বৃহস্পতিবার (১০ নভেম্বর) দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে বুধবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বালাগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা উপজেলা নিবার্হী কর্মকর্তা রোজিনা আক্তার।
প্রেস ব্রিফিংয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা জানান, উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠেয় উদ্ভাবনী মেলায় বিভিন্ন বিষয়ে ৪টি প্যাভিলিয়নে ২৯ টি স্টল থাকবে।
এ প্যাভিলিয়নগুলোতে উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা (ডিজিটাল সেন্টার, পোস্ট-ই সেন্টার, ই-কমার্স, আর্থিক সেবা প্রদান প্রতিষ্ঠানসমূহ), শিক্ষা, দক্ষতা ও উন্নয়ন এবং কর্মসংস্থান বিষয়ে উপস্থাপন করা হবে।
এ ছাড়া মেলায় থাকছে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনলাইন কুইজ প্রতিযোগিতার নিবন্ধন। অনলাইনে রেজি. চলবে আগামী ২৬ নভেম্বর রাত ১২ টা পর্যন্ত। (রেজি. লিংক quiz.digitalbangladesh.gov.bd) দিনব্যাপী মেলা শেষে বিভিন্ন প্রতিযোগিদের মধ্য হতে তিন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হিসেবে মূল্যায়ন করা হবে বলেও জানান উপজেলা নিবার্হী কর্মকর্তা রোজিনা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন, বোয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভূলন, প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী, সাংবাদিক কাজল মিয়া, রাজিন আহমদ, জাকির হোসেন প্রমুখ।
