জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ স্থানের ময়লা-আর্বজনা সরাতে স্বেচ্ছাশ্রমে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল ৯ টায় জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এ কাজ করা হয়।
প্রাচীন প্রত্নতান্ত্রিক নিদর্শন জৈন্তা রাজ্যের এক প্রাচীনতম জায়গা। যেটাকে দেখতে দেশ এবং বিদেশী হাজার-হাজার পর্যটক আসেন। সেই ঐতিহাসিক স্থাপনার জায়গার উপর বিভিন্ন দোকান-পাট হোটেল ডায়াগনস্টিক সেন্টার ও বিভিন্ন বাসা বাড়ি থেকে ময়লা-আবর্জনা ফেলে জায়গাটাকে অপরিচ্ছন্ন ও দুর্গন্ধময় করা হয়।
এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী এবং পথচারী সহ সাধারণ মানুষ যাতাযাত করেন। দুগ্ধময় হয়ে পড়ায় স্থানীয়দের চলাচলে অনেকটা অনুপযোগী হয়ে পড়ে।
এই অবস্থায় জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ পরিস্কার-পরিচ্ছন্নতা কাজ করার উদ্যোগ নেন।
ছাত্রলীগ নেতা নেহাল পালের নেতৃত্বে অন্তত ৩০/৪০ জন কর্মী পরিস্কার- পরিচ্ছন্নতা কাজে অংশ গ্রহন করেন। জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ কে মহৎ এই কাজে এগিয়ে আসায় স্থানীয় সুধী সমাজের পক্ষ থেকে অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয়েছে।
