গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত মুজিবুর রহমানের পরিবারের খুঁজ নিতে তাদের বাড়িতে যান কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, সিলেট-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী সরওয়ার হোসেন।
শনিবার (১২ নভেম্বর) এশার নামাজের পর তাদের বাড়িতে যান তিনি।
এসময় উপস্থিত ছিলেন ব্রাজিল যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান উজ্জ্বলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ, গত শুক্রবার (১১ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের গোয়াসপুর গ্রামে প্রতিপক্ষের লোকজন ধান ক্ষেতে পিটিয়ে হত্যা করেন ৫ কন্যা সন্তানের পিতাকে।
