নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমায় অসামাজিক কার্যকলাপে (পতিতাবৃত্তি) জড়িত থাকার অপরাধে ২ পুরুষ ও ৫ মহিলা মহিলাকে গ্রেপ্তার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
গত মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুর ১টার দিকে কদমতলীস্থ তিতাস আবাসিক হোটেলের ২য় তলার ১১১ ও ১০৮ নং কক্ষে অভিযান পরিচালনা পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- গোয়াইনঘাট থানার গুয়াইন পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে তিতাস আবাসিক হোটেলের ম্যানেজার গিয়াস উদ্দিন (৪৪), ব্রাক্ষণবাড়িয়া জেলার বিজয়নগর থানার মীরপুর গ্রামের মৃত সাহেব আলীর ছেলে মো: হেবজু মিয়া (৩০), নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানার গিদ্দা চৌধুরীপাড়া গ্রামের রবিউল ইসলামের মেয়ে আমেনা আক্তার বিউটি (২৬), বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার রাজাপুর গ্রামের মৃত আমির হোসেন খা'র মেয়ে জাহানারা বেগম (২৬), চাঁদপুর জেলার নিতাইগঞ্জ থানার চাঁদপুর পুরানবাজার মাঝিবাড়ী গ্রামের হাবিবুর রহমান মাঝির মেয়ে রেশমি বেগম (২৪), নরসিংদী জেলার শিবপুর থানার শিবপুর গ্রামের ইউনুছ মিয়ার মেয়ে ইসমা বেগম ও একই গ্রামের মৃত সবুজ মিয়ার মেয়ে সালমা বেগম (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, এসময় তাদের কাছ থেকে দেহ ব্যবসার কাজে ব্যবহ্নত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। অভিযানের খবর পেয়ে কয়েকজন পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা (মামলা নং-১১, তারিখ-০৮/১১/২০২২খ্রি:) দায়ের করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান তালুকদার।
