গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির পক্ষ থেকে বিশিষ্ট ব্যবসায়ী মুজিবুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রোববার (২০ নভেম্বর) সন্ধ্যায় পৌর শহরের চৌমুহনীতে মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়।
মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির সম্পাদক আব্দুর রহিম লিলুর পরিচালনায় ও সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো.আব্দুল মুহিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ, পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সাদেক আহমদ।
এসময় উপস্থিত ছিলেন- সংবর্ধিত অতিথি মুজিবুর রহমান, মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির সহসভাপতি দুলু আহমদ ছাদ্দই, সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমদ, কোষাধ্যক্ষ ফাহিম আহমদসহ শ্রমিকবৃন্দ।
অনুষ্ঠানে বিগত দিনে মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটিকে বিভিন্ন সময় যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানানো হয়।
