গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে "সূচনা অপুষ্টি চক্র প্রতিরোধে একটি প্রয়াস" স্লোগানে এফসিডিও ও ইউরোপীয়ান ইউনিয়নের আর্থিক সহযোগীতায়, আরডিআরএস বাংলাদেশ সূচনা প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মান্নানের সভাপতিত্বে ও সূচনার গভর্ণেন্স কর্মকর্তা সেলিম রেজার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আরডিআরএস এর উধ্বর্তন কর্মকর্তা কৃষিবিদ মোস্তফা নুরুল ইসলাম, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.মো. শাাহিনুর ইসলাম শাহীন, উপজেলা কৃষি কর্মকর্তা মাসরাফুল হক, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ নুরুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল আহাদ, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হানিফ খান, বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন, আমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ হাসিন আহমদ মিন্টু, বাদেপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন সূচনা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ ফরাজদুক ভূইয়া। ডিজিটাল কনটেন্ট উপস্থাপন করেন প্রকল্পের গোলাপগঞ্জ উপজেলা সমন্বয়কারী মাহফুজুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য আব্দুল গফফার কুটি, সহকারী স্বাস্থ্য পরিদর্শক আব্দুল জলিল, সূচনা প্রকল্পের সুবিধাভুগী শাহিনা আক্তার, কৃষ্ণা রাণী, সুফিয়া বেগম, খাদিজা আক্তার, শিল্পী বেগম, শেফালী বেগম প্রমুখ।
