জৈন্তাপুর প্রতিনিধি : আগামী ১৯ নভেম্বর সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষে সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার শুক্রবারী বাজারে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সহসভাপতি তেরা মিয়ার সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. শাহাজাহানের পরিচালনা প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ।
প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এবিএম জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক, ইউপি চেয়ারম্যান ইন্তাজ আলী, উপজেলা যুবদলের আহবায়ক, ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চিকনাগুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, ইউপি সদস্য মছদ্দর আলীসহ ইউনিয়ন ও উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
