নিজস্ব প্রতিবেদক : সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একটি পরিত্যক্ত কক্ষ থেকে জামায়াতে ইসলামি ও শিবিরের প্রচারসামগ্রী এবং কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে ওসমানী ফাঁড়ি পুলিশের সহায়তায় এসব অস্ত্র ও প্রচারসামগ্রী জব্দ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।
তিনি বলেন- এটা তারা নিজেরাই খোঁজ পায় এবং ফাঁড়ি পুলিশের সহায়তায় উদ্ধার করেছে। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ মামলা দায়ের করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
