কোম্পানীগঞ্জ প্রতিনিধি : মালয়েশিয়ায় প্রবাসীদের ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক জৈন্তা বার্তা ও দৈনিক ভোরের কাগজ এর কোম্পানীগঞ্জ প্রতিনিধি মো. সোহেল রানা।
গত রোববার স্থানীয় সময় রাত ৮ টায় মালয়েশিয়ার কুয়ালামাপুরে বুকিত বিনতাং ভিআইপি পিঠা ঘর রেস্টুরেন্টে কোম্পানীগঞ্জ উপজেলার প্রবাসীরা তাকে শুভেচ্ছা জানান।
সাংবাদিক সোহেল রানাকে মালয়েশিয়ায় স্বাগত ও ফুলেল শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন মালয়েশিয়া প্রবাসী নেতা মো. খালেদ আহমদ, মো. জুয়েল আসিক, আব্দুর রহমান, আব্দুল আলিম, আলী হোসেন সাগর, সুমন, রুহুল, জামিল, আল-আমীন, রাকিব, আফজাল, কামরুল, মো. ভুঁইয়া, মামুন, রুবেল, কবির হোসেন, শাওন প্রমুখ।
উল্লেখ্য, গত ২২ নভেম্বর মঙ্গলবার ১০ দিনের ব্যক্তিগত সফরে থাইল্যান্ড ও মালয়েশিয়া সফরে যান মো. সোহেল রানা। থাইল্যান্ড ও মালয়েশিয়া দশ দিনের সফর শেষে ১ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন।
