কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রীকৃষ্ণের মহারাসলীলা উৎসব বিভিন্ন আয়োজনে পালিত হয়েছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) রাত ১০টায় উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের মাজেরগাওঁ গ্রামের শ্রী শ্রী জগনাথ মন্দিরে শ্রী শ্রীকৃষ্ণের মহারাসলীলা উৎসব অনুষ্ঠিত হয়।
কোম্পানীগঞ্জ মনিপুরী সমাজ কল্যান সমিতির সভাপতি কৃষ্ণধন সিংহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সাদিক আল শাফিন, কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী, সিলেট জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এড. আজমল আলী, উপজেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অখিল চন্দ্র বিশ্বাস, উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান, কাজল সিংহ প্রমূখ।
