জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে
মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ১১টায় আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন অফিসের সহকারী মোস্তফা হাসান আসকারী ও মো. আজহারুল ইসলামের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হারুনুর রশিদ।
সভায় ৪ জন প্রশিক্ষত যু্ব মহিলার মাঝে ৫০ হাজার টাকা করে ২ লাখ টাকা ঋণ বিতরণ করা হয় এবং বিভিন্ন যুব সংগঠনের ১০জন কে ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
