নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কুনু মিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন সিলেট জেলা জাতীয় শ্রমিক পার্টির নেতৃবৃন্দরা।
তারা এক বিবৃতিতে সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কুনু মিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
শোক জানিয়েছেন সিলেট জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি শামসুজ্জামান বাবুল, সহসভাপতি নুরুল আমিন, নাজিম আহমদ, সাধারণ সম্পাদক এস এম রফিক, সিনিয়র সহ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাজন আহমদ রাসেল, দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ হুসাইন আহমদ।
এছাড়াও সদস্য জাকির আহমদ, জামাল আহমদ, জাবেদ আহমদ, আরমান আলী, সমছুল ইসলাম, কিবরিয়া আহমদ, শাহজাহান আহমদ ময়ূর, সাবেল আহমদ, সামাদ আহমদ, রাসেল আহমদ, জুবের আহমদ, আলাউদ্দিন, এস এম সাবেল আহমদ প্রমুখ।
এরআগে গত রাত পৌনে তিনটার দিকে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কুনু মিয়া। তিনি গত এপ্রিল মাসে সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
