নবীগঞ্জ প্রতিনিধি : কমিউনিটি পুলিশিংয়ের মুলমন্ত্র শান্তি শৃংখলা সর্বত্র" এই শ্লোগানকে সামনে রেখে নবীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) সকালে নবীগঞ্জ থানা প্রাঙ্গন থেকে এক বর্নাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে নবীগঞ্জ বাজার প্রদক্ষিন শেষে থানা প্রাঙ্গনে এসে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমদের সভাপতিত্বে এবং এসআই বিজয় দেবের পরিচালায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভুমি শাহিন দেলোয়ার।
এতে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটি'র সাধারন সম্পাদক মোঃ শামীম আহমেদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক শাহ রিজভী আহমদ খালেদ, ওসি অপারেশন আব্দুল কাইয়ুম, সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল আহমেদ, সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, সাবেক সভাপতি এটিএম সালাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, নবীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ফুয়াদ হাসান রাজন, সাধারণ সম্পাদক অঞ্জন রায় সহ কমিউনিটি পুলিশিং কমিটির লোকজন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভুমি শাহিন দেলোয়ার বলেন, কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে পুলিশ জনগনের দূরত্ব কমে এসেছে। বর্তমান সরকারের আমলে কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে মামলার সংখ্যা কমে এসেছে। যার সুফল সাধারন মানুষ তা ভোগ করছে।
