শান্তিগঞ্জ প্রতিনিধি : শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আরফাত আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আনছার উদ্দিন।
এক শোক বার্তায় আনছার উদ্দিন বলেন, আরফাত আলী জাতীয়তাবাদী দলের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। এলাকায় স্বজ্জন ব্যক্তি হিসেবে পরিচিতি ছিল তার। আমি আরফাত আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তার পরিবারকে এই শোক কাটিয়ে উঠার শক্তি দান করেন।
উল্লেখ্য, আজ শুক্রবার সকাল ৯ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আরফাত আলী। মৃত্যুকালে তিনি, স্ত্রী, ৬ পুত্র, ভাইবোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার জানাযার নামাজ আজ আসরের নামাজের পর পাগলা সরকারী মডেল হাইস্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।
