গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউনিয়নে প্রতিষ্ঠিত উত্তর ইসলামপুর হাফিজিয়া ইসলামিয়া মাদরাসা কতৃক পাঁচ প্রবাসীকে সংবর্ধনা প্রধান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মাদরাসা হল রুমে ইসলামপুর জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা উবায়দুল হক সেলিমের সভাপতিত্বে ও মাদ্রাসার প্রতিষ্টাতা হাফিজ রাসেল আহমদের পরিচালনায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী আরিফ খান, এরশাদ মিয়া, শরাফত আলী, মোঃ আবুল হোসেন, ফয়জুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি অরিফ খান।
এসময় বক্তারা বলেন, দেশের ক্লান্তিলগ্নে মাদরাসার যাত্রা শুরু হওয়ার উন্নয়ন কর্মকান্ডে পিছিয়ে রয়েছে। মাদরাসার প্রতি আমরা প্রবাসীদের সু-নজর সবসময় থাকলে। আমরা সর্বচ্ছো চেষ্টা করব মাদরাসার পাশে থাকার। পরে প্রবাসীরা মাদরাসায় কিছু অর্থ প্রদান করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক শাহ আলম, মুরব্বি সাঈদ আলী, নিজাম উদ্দিন, উসমান মিয়া।
উপস্থিত ছিলেন ইদ্রিস মিয়া, শাহজান মিয়া, খুরশিদ মিয়া, বাদশা মিয়া, ইউসুফ মিয়া, কাজল মিয়া, আলী মিয়া, কাসেম মিয়া, মুতি মিয়া, দুলাল মিয়া প্রমুখ।
এসময় মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক সহ- বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
