জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে স্কুল থেকে মায়ের সঙ্গে বাড়ির ফেরার পথে লেগুনার ধাক্কায় ইউসুফ আহমদ (৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে সিলেট-তামাবিল মহাসড়ক জৈন্তিয়া গেইট এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।
সে কানাইঘাট উপজেলার মানিকগঞ্জ বাউরভাগ পূর্ব গ্রামের সৌদিআরব প্রবাসী বুলবুল আহমেদ এর ছেলে। বর্তমানে জৈন্তাপুরের ঘাটেরচটি গ্রামের আবু সাইদ (পোস্ট মাস্টার) এর বাড়িতে তারা ভাড়া থাকেন। সে ক্যান্টমেন্ট বোর্ড হাই স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র।
স্থানীয় সূত্রে জানা, সোমবার সকালে মায়ের সঙ্গে স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় জৈন্তাপুরগামী সিলেট (ছ ১১-২২৪৬) লেগুনা গাড়ি তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাঁকে মুমূর্ষু অবস্থায় সিএমএইচ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
