নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জে জনমঙ্গল সমিতি বহরগ্রামের ২০২২-২৩ সালের নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮অক্টোবর) সন্ধ্যা ৬ টায় নির্বাচন কমিশনের প্রধান আব্দুর রাজ্জাক কলা মিয়ার সভাপতিত্বে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার ও বুধবারী বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুস্তাকুর রহমান, বিশিষ্ট মুরব্বি ডাঃ নুরুল ইসলাম আমুদ, মোহাম্মদ জামিল আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন জাহান উদ্দিন জাহাঙ্গীর, ফজলুর রহমান, লুৎফুর রহমান, রেজওয়ান আহমদ, হাফিজুর রহমান, তুলন আহমদ, ইয়াহইয়া মাহমুদ, জামাল হামিদ মিলাদ, সাব্বির আহমদ, রাহিম উদ্দিন, আলী আহমদ উজ্জল, জীবান আহমদ প্রমুখ।
এর আগে গত ২ অক্টোবর রবিবার লুৎফুর রহমানকে সভাপতি ও মোহাম্মদ জামিল আহমেদকে সাধারণ সম্পাদক করে জনমঙ্গল সমিতি বহরগ্রামের ২০২২-২৩ সালের জন্য ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
এদিকে নবগঠিত কমিটির সবাইকে অভিনন্দন জানিয়েছেন জন মঙ্গল সমিতির যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য শাখার সদস্য বৃন্দ।
