কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার প্রবাসীদের বৃহৎ সংগঠন কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় শাখার ২০২২-২০২৪ সেশনে মঈন উদ্দিন মনি-কে সভাপতি ও ফরহাদ আহমেদ নূর-কে সাধারণ সম্পাদক করে ৫১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
শনিবার বিকেল ৩টায় কোম্পানীগঞ্জ উপজেলা সদরস্থ কমিটির বাস্তবায়ন কার্যালয়ে নির্বাচন কমিশনার বৃন্দ আনুষ্ঠানিক ঘোষণা দেন পূর্ণাঙ্গ কমিটির।
এসময় উপস্থিত ছিলেন পরিষদের নির্বাচন কমিশনার সদস্য হাজী শামীম আজাদ, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, এম. হাবিবুল্লাহ জাবেদ, মঈন উদ্দিন মিলন, জাতীয় ইমাম সমিতি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ মাসুম আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা মোশতাক আহমদ, প্রবাসী নেতা সাইদুর রহমান, লিটন আহমদ, সাদ্দাম আহমদ প্রমূখ।
পূর্ণাঙ্গ কমিটির অন্য দায়িত্বশীলরা হলেন সিনিয়র সহ-সভাপতি সৌদি প্রবাসী হাফেজ আনছার উদ্দিন, সহ-সভাপতি মোঃ নূর মিয়া, আবুল ফজল নোমান, কাজী আব্দুল কুদ্দুস প্রমূখ।
যুগ্ম সম্পাদক সৌদি প্রবাসী আলী আকবর, যুগ্ম সম্পাদক আনিসুর রহমান প্রমূখ।
সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আল আমীনসহ প্রমূখ।
অর্থ সম্পাদক জুয়েল রানা, সহ-অর্থ সম্পাদক আবু সায়েদ আহম প্রমূখ। প্রচার সম্পাদক দিলোয়ার খান, সহ-প্রচার সম্পাদক প্রমূখ।
দপ্তর সম্পাদক সাদ্দাম আহমদ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নুরুল আমীন, শিক্ষা বিষয়ক সম্পাদক লোকমান আহমদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক জালাল উদ্দীন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সুহেল আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ছাবির আহমদ প্রমূখ।
উল্লেখ্য গত ৩০শে জুন কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদের ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়। তারই আলোকে সভাপতি মঈন উদ্দিন মনি ও সাধারণ সম্পাদক ফরহাদ নূর দীর্ঘদিন যাচাই বাছাই শেষে তাদের স্বাক্ষরিত কমিটির তালিকা নির্বাচন কমিশনের কাছে জমা দেন এবং নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ভাবে কমিটি ঘোষনা করেন।
