নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে
ট্রাকের ধাক্কায় অশেষ দাশ (২০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (৩০ অক্টোবর) দুপুরে নবীগঞ্জ-আউশকান্দি রোডে এ ঘটনা ঘটে।
নিহত অশেষ বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের মতিলাল দাশের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জগামী ট্রাক (ঢাকা-মেট্রো-ট -২২-২২৮৯) এর সাথে অশেষ দাশের বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আরোহী ঘটনাস্থলে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কা জনক হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
সিলেট যাওয়ার পথি মধ্যে মৃত্যু বরন করেন।
নিহতের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ডালিম আহমেদ।
