গোলাপগঞ্জ প্রতিনিধি : ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নিহত বীর মুক্তিযোদ্ধা আসদ আলীর পরিবারের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ৫০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়েছে।
বুধবার (২৬ অক্টোবর) উপজেলার একটি পার্টি সেন্টারে আসদ আলীর নাতি সুন্দিশাইল ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি কাওসার আহমদের হাতে চেক তুলে দেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সারওয়ার হোসেন।
এর আগেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ৫০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৬ অক্টোবর মহান মুক্তিযুদ্ধে সুন্দিশাইল গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিতে নিহত হন আসদ আলী।
