জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুরে বাসে তল্লাশী চালিয়ে ভারতীয় নেশা জাতীয় রেড বুল ড্রিংকসহ ২ জনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
শনিবার (২৯ অক্টোবর) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট তামাবিল জাফলং মহাসড়কের উপজেলার চিকনাগুল ইউনিয়নের কলেজ গেইট সংলগ্ন রাস্তার সম্মুখে এ অভিযান চালায় পুলিশ।
আটককৃতরা হলো উপজেলার ফতেপুর ইউনিয়নের হেমু ভেলপাড়া গ্রামের সুন্দর আলীর ছেলে লোকমান হোসেন, হেমু জোয়াইরটুল গ্রামের মৃত আব্দুল্লাহ'র ছেলে শহিদুল্লাহ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুর ২টার দিকে গোপন সুত্রে খবর পেয়ে থানা পুলিশ চেকপোস্ট বসিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় সিলেট গামী বাস তল্লাশী করে গাড়ি থেকে ভারতীয় নেশা জাতীয় ৯ কাটুন রেড বুল ড্রিংকসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
