গোলাপগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ জিন্নুর আহমদ চৌধুরীর মায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
রোববার (৫ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জামায়াত নেতা জিন্নুর আহমদ চৌধুরীর মমতাময়ী মায়ের আত্মার মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক ফাহিম আহমদ।
জানা যায়, গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন জিন্নুর আহমদ চৌধুরীর মা। এদিন রাত ৯টায় তালবাড়ী জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
