বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথে শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় এসএমসি সভাপতি ডা: মো.শামসুল ইসলাম হকের যুক্তরাষ্ট্র গমন ও সহকারী শিক্ষিকা মোছাঃ শিল্পী বেগম এর বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (১৩ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক লিলি রাণী দে'এর সভাপতিত্বে সহকারী শিক্ষক আবদুল কাইয়ুম সাকির পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জয়ারানী ভট্টাচার্য, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি নুরুল ইসলাম, সাংবাদিক রাজা মিয়া।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন,বিদ্যালয় এসএমসি'র সভাপতি ডাঃ শামসুল ইসলাম ও সাবেক শিক্ষিকা শিল্পী বেগম।
বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা সহকারী শিক্ষা অফিসার সোহেল রানা, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাখাওয়াত হোসেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি কছির আলী, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য নূর উদ্দিন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাহমিদ হক, তামান্না জাহান, সুমিত ধর, সংগঠক আহমদ আলী, মস্তফা মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সুশিক্ষা সমাজকে সুন্দর করে। একটি সুখী সমৃদ্ধ জাতি গঠনে সুশিক্ষার বিকল্প নেই। আজ যারা বিদায় সংবর্ধিত হচ্ছেন, তারা আজীবন স্মৃতিতে স্মরণীয় হয়ে থাকবেন। আগামী দিনে ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিদ্যালয়ে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান বক্তারা।
