নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দক্ষিণ কায়স্থগ্রাম এলাকায় অবৈধভাবে টিলা কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার।
বুধবার (১৫ নভেম্বর) বিকালে অভিযান পরিচালনা করা হয়। বালু-মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় পারকুল গ্রামের বকুল মিয়ার ছেলে নজরুল ইসলাম, ছৈদ উল্লা ছেলে মানিক মিয়াসহ ২ জনকে ৫০ হাজার টাকা জরিমানা করে উপজেলা প্রশাসন।
এসময় সার্বিক সহযোগিতা করেন গোপলার বাজার পুলিশ ফাড়ির একদল পুলিশ।
নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার অভিযানে সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধ মাটি/বালু উত্তোলনের বিরুদ্ধে জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
