গোলাপগঞ্জ প্রতিনিধি : বৃষ্টির কারণে গোলাপগঞ্জে স্বাধীন বাংলা ৫ম নাইট দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধনী খেলা স্থগিত ঘোষণা করা হয়েছে।
আজ শুক্রবার (১৭ নভেম্বর) রাত ৮টায় হাজিপুর শুকনা মিল সংলগ্ন মাঠে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
খেলা পরিচালনা কমিটির সদস্য ছায়েম বলেন, বৃষ্টির কারণে উদ্বোধনী খেলা স্থগিত করা হয়েছে। আগামী শুক্রবার (২৪ নভেম্বর) উদ্বোধনী খেলার মধ্যে দিয়ে টুর্ণামেন্টের যাত্রা শুরু হবে।
