আলোচিত সিলেট ডেস্ক : সিলেটের ওসমানীনগরে রাজনীতিবিদ সুশীল সমাজ ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় করছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান।
মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি দীর্ঘ পাঁচটি বছর আপনাদের সুখ দুঃখের সাথী হয়ে সময়টা কাটিয়েছি। জানিনা আর নির্বাচিত হই কি না হই! আপনাদের ভালোবাসা আমাকে অনেক মুগ্ধ করেছে। আমি যতদিন বেঁচে আছি আপনাদের সন্তান হিসেবে আমাকে আপনার হৃদয়ে একটু স্থান দিয়ে যাবেন বলে আশাবাদী।
তিনি আরও বলেন, এলাকার উন্নয়নে পাঁচটি বছর অনেক পরিশ্রম করে অনেকের দ্বারস্থ হয়ে আপনাদের স্বল্প হলেও কিছু দিতে পেরে আমি গর্বিত।
পশ্চিম পৈলণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম রব্বানী চৌধুরী সুমন এর সভাপতিত্বে মেমন দেব এর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন,
দয়ামীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুর উদ্দিন নুনু মিয়া, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, বুরুঙ্গা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতিকুর রহমান, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ এনামুর রহমান, সেচ্ছাসেবকলীগের সভাপতি বাবু চঞ্চল পাল, সাবেক ইউপি সদস্য আজির উদ্দিন, সমাজসেবক চমক আলী, ইউপি সদস্য সেলিম আহমদ, মুকিত মিয়া, আব্দুস সহিদ, খালেদ আহমদ, নুরুল ইসলাম, শেখ জুবায়ের আহমদ, আনছার আলী প্রমুখ।
