নিজস্ব প্রতিবেদক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে বিয়ানীবাজারে গণসংযোগ করলেন সিলেট -৬ (বিয়ানীবাজার -গোলাপগঞ্জ) আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি এলিম।
রবিবার (১২ নভেম্বর) বিকালে বিয়ানীবাজার পৌর শহরের জামান প্লাজা থেকে শুরু হয়ে গণসংযোগ চলে সন্ধ্যার পর পর্যন্ত। গণসংযোগে বিপুল নেতাকর্মী নিয়ে মানুষের কাছে নৌকার এ মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ সরকারের উন্নয়ন সহ নিজের প্লান প্রচার পত্র বিতরণ করেন।
এ সময় গনমাধ্যমেকে তিনি বলেন, বিয়ানীবাজার-গোলাপগঞ্জ বাংলাদেশের অনেক উন্নয়ন থেকে বঞ্চিত। যদি তাকে নৌকার মনোনয়ন দেওয়া হয় গোলাপগঞ্জের বিয়ানীবাজার কে উন্নয়নের সড়কে নিয়ে যাবেন। তিনি এ সময় বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কাজের কথা তুলে দরেন প্রচারপত্রে সাধারণ মানুষের কাছে পৌছে দিচ্ছেন বলে জানান।
গণসংযোগে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জিল্লুর রহমান, রুকন উদ্দীন, সাংগঠনিক সম্পাদক খায়রুল হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ,
সাংস্কৃতিক সম্পাদক আবু সুফিয়ান আজম, সদস্য আব্দুল মালিক জানু, নুরুল ইসলাম, তমিজ উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি রুহিন আহমদ খান, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিপন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মঞ্জিল আহমদ, যুবলীগ নেতা সাহেদ আহমদ, চয়ন চন্দ্র সয়ন, জুয়েল আহমদ, সেলিম হাসান, রুমেল আহমদ, ঢাকাদক্ষিন সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাইমিনুল হক তুষার, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ফরিদ উদ্দিন, আব্দুল হোসেন দিপু, ছাত্রনেতা শাহরিয়ার সবুজ, আদনান সুলতান মাহের, সাদিক আহমদ প্রমুখ।
