জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলায় ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের উৎসাহ পুরস্কার প্রদান ও তাদের গর্বিত অভিভাবক ও শিক্ষকদের অভিনন্দন জানিয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (১৬ই অক্টোবর) সকাল ১১টায় উপজেলা দরবস্ত ইউনিয়ন পরিষদ হলরুমে ছিকন্দর আলী শিক্ষা ফোরাম এই সংবর্ধনা প্রদান করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, চিকনাগুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবিএম জাকারিয়া, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমদ, জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা জাফরিন রোজী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আমিনুর রশিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি ও জৈন্তিয়া ছিন্নমুল সংস্থা (জেছিস)'র নিবার্হী পরিচালক এটি এম বদরুল ইসলাম।
ফোরামের সাধারণ সম্পাদক প্রকৌশলী মনির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, সারীঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম, ফতেপুর বাগেরখাল রমজান-রুপজান একাডেমি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: সিরাজুল হক, চতুল আমিনা হেলালী টেকনিক্যাল স্কুলের সুপার মো: হেলাল আহমদ, প্রবাসী মুজাম্মিল হেলালী ।
এছাড়া অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক মন্ডলী, সমাজের গন্যমান্য ব্যক্তিগণ সহ শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা বলেন, সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। দেশ সেরা হবার কৃতিত্ব অর্জন করতে হবে।
অনুষ্ঠানে ২০২৩ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ন হওয়া ১৩ শিক্ষার্থীদের সম্মাননা স্মারক, মেডেল, প্রাইজমানি এবং তাদের অভিভাবক ও শিক্ষকদের উৎসাহ ও কৃতজ্ঞতা সরূপ মেডেল পরিয়ে দেয়া হয়।
এছাড়াও একজন পিএইচডি ডিগ্রি অর্জন কারী ডক্টরকে সম্মাননা প্রদান করা হয়।
