নিহত বোরহান মিয়া গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের কান্দিগ্রামের মৃত হাজি হযরত উল্লার ছেলে। দুর্ঘটনায় আহত অটোরিকশা চালক ইউসুফ আহমদ (১৮) গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের দক্ষিণ বানী গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ এ তথ্য নিশ্চিত করে বলেন, এএসআই বোরহান মিয়া আম্বরখানা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। রোববার হরতালের ডিউটি শেষে তিনি একটি নাম্বারবিহীন সিএনজি অটোরিকশায় ফাঁড়িতে ব্যারাকে ফিরছিলেন। সিএনজি অটোরিকশাটি ফাঁড়ির সামনে যেতেই বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ডিআই পিকআপ ট্রাক (ঢাকা মেট্টো-ন-১৬২৫১১) অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে এই পুলিশ সদস্য মারা যান।
তিনি বলেন, দুর্ঘটনায় অটোরিকশায় থাকা চালকও আহত হয়েছেন। দুর্ঘটনার জন্য দায়ি পিকআপটি আটক করা হয়েছে। এছাড়া পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহত বুরহান মিয়া ২০০৭ সালের ১৮ আগস্ট বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে যোগদান করেন। উপ সহকারি পরিদর্শক হিসেবে নগরের এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা পুলিশ ফাঁড়িতে যোগদান করেন ২০২২ সালের ৪ আগস্ট। রোববার বিএনপি-জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতালে কর্তব্য পালনে ছিলেন।
