কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) আহমেদ রুবেল কে সভাপতি ও সাখাওয়াত হোসেন সুহেল কে সাধারণ সম্পাদক করে দুই সদস্য বিশিষ্ট আংশিক কমিটি বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ সিলেট জেলা শাখার সভাপতি আফসার আজিজ ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছের স্বাক্ষরে অনুমোদন হয়।
জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত দুই সদস্যের এ কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে জেলা কমিটিকে অবহিত করতে বলা হয়েছে।
