বালাগঞ্জ প্রতিনিধি : সিলেটের বালাগঞ্জে এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের উদ্যোগে জিওবি-ইউনিসেফ প্রকল্প 'আর্সেনিক ঝুঁকি নিরসনে কমিউনিটির সক্ষমতা এবং সকলের জন্য নিরাপদ পানি নিশ্চিতকরণ' আওতায় স্থাপনা ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষন কেয়ারটেকার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক আয়োজনে ইউনিসেফ সহযোগিতায় এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক অফিসে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বালাগঞ্জের ২৪ জন কে স্থাপনা ব্যবস্থাপনা ও রক্ষাণাবেক্ষন কেয়ারটেকার প্রশিক্ষণ প্রদান করেন এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের এরিয়া ম্যানেজার আহমেদ হোসেন চৌধুরী হেলাল, প্রজেক্ট ইঞ্জিনিয়ার তানহাজ, ইউপি সুপারভাইজার মোস্তাফিজুর রহমান সাকিব প্রমুখ।
